দৃষ্টিহীনদের জন্য অল্প দামের লেখার প্রিন্টার (ব্রেইল)
বাজারে আনার জন্য কাজ করছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১৩ বছর বয়সী এক কিশোর।
সেজন্য তাকে মোটা অংকের ফান্ড দিচ্ছে প্রযুক্তি জায়ান্ট ইন্টেল।ভারতীয় বংশোদ্ভূত শুভম
ব্যানার্জি নামের ওই কিশোরকে কত টাকার ফান্ড দেয়া হচ্ছে সে বিষয়ে কিছুই জানা যায়নি।
তবে তা কয়েক’শ হাজার ডলার হবে বলে রয়টার্সের এক খবরে বলা হয়েছে।শুভম মাত্র ১২ বছর বয়সে
হোয়াটহাউজে তার বানানো প্রিন্টারের প্রাথমিক ভার্সন (প্রটোটাইট লগো কিটসহ) প্রদর্শনের
সুযোগ পান। এরপর থেকেই তিনি ইন্টেলের ফান্ড লাভের বিবেচনায় অগ্রাধিকার পেতে শুরু
করেন।
জানা গেছে, খুব কম সংখ্যক দৃষ্টি প্রতিবন্ধী বিশেষ প্রনালীযুক্ত লেখার এই
প্রিন্টারটি ব্যবহার করছেন। দ্যা রয়েল ন্যাশনাল ইনস্টিটিউট অব ব্লাইন্ড পিপল
(আরএনআইবি) জানিয়েছে, যুক্তরাজ্যের মাত্র ৪ শতাংশ শিশু-কিশোর বর্তমানে এটি ব্যবহার
করছে।ইন্টেলের অর্থায়নে কমদামে এই প্রিন্টারটির বাজারজাত হবে জেনে উচ্ছ্বাস প্রকাশ
করেছে আরএনআইবি।আরএনআইবি’র রিডিং এন্ড ডিজিটাল সার্ভিসের প্রধান ক্লিভ গার্ডিনার
জানিয়েছেন, আংশিক বা পুরোপুরি দৃষ্টিহীনদের দৈনন্দিন জীবনকে আরও উন্নত করতে
ইন্টেলের এই বিনিয়োগ সত্যিই প্রশংসনীয়। এই বিচক্ষণউদ্যোগ বাস্তবায়নের জন্য তরুণ
শুভমকেও শুভেচ্ছা জানান তিনি।
বাজারে ইলেক্ট্রনিক ব্রেইল এর চাহিদা প্রচুর,কিন্তু দামের দিক থেকে এটা এখনো আকাশ ছোঁয়া। সেজন্য নতুন উদ্ভাবনটি হবে কম দামের। এছাড়াও এতে থাকবে রিডিং অপশন,এমনকি শোনার অপশনও রাখার জন্যও কাজ করা হচ্ছে।শুভম ব্যানার্জির কোম্পানি ব্রেইগো ল্যাবস এর প্রথম পণ্যটির নাম ছিলো ‘ব্রেইগো ভি১.০’। এতে একটি সংযুক্ত কি প্যাড আছে। এখানে কোন বার্তা লিখলে প্রথমত তা প্রিন্টারটির সহায়তায় কনভার্ট হয়,পরে এটি একটি স্ক্রলের মাধ্যমে কাগজে প্রতিস্থাপিত হয়।
গত জুনে হোয়াইট হাউজে বারাক ওবামার উপস্থিতিতে অনুষ্ঠিত ‘ইনোগুরাল মেকার ফেয়ার’ এ এটি স্থান পাওয়ার পর সাবহাম ব্যানার্জি বেশ কিছু অ্যাওয়ার্ড পান।গত সেপ্টেম্বরে ইন্টেলের আয়োজিত এক অনুষ্ঠানে শুভম ব্যানার্জি জানান,তার উদ্ভাবিত ব্রেইলটি কম শক্তি শোষণ করে। তাই অদূর ভবিষ্যতে এটিকে ব্যাটারি দিয়ে চালানোর উপযুক্ত করে বিশ্বের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও তা পাঠানো যাবে।

No comments:
Post a Comment