শীর্ষ দুই মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং রবি গ্রাহকদের জন্যে আইফোন ৬ ও আইফোন ৬ প্লাস কেনার সুযোগ দিচ্ছে।দুটি অপারেটরের গ্রাহকরা ১৪ নভেম্বর থেকে নতুন মডেলের এ আইফোন বুকিং দিতে পারবেন। আর ২০ নভেম্বর থেকে তাদের হ্যান্ডসেট দুটি কিনতে পারবেন।যদিও দুটি অপারেটরের কোনো কর্মকর্তাই আইফোন ৬ ও আইফোন ৬ প্লাসের মূল্য সম্পর্কে কোনো ধারণা দেননি।
তারা বলছেন, বাজারমূল্যের চেয়ে দুটি অপারেটরের গ্রাহকরাই অনেক কম মূল্যে হ্যান্ডসেট দুটি পেতে পারবেন।

No comments:
Post a Comment