Pages

Monday, November 10, 2014

নড়াইলে লতিফের বিরুদ্ধে সমন জারি

হজ্ব, মহানবী (সা.) তাবলিগ নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাবেক ডাক টেলিযোগাযোগমন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত 

সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত- এর বিচারক মো. সালেহুজ্জামান আগামী ২০ জানুয়ারির মধ্যে তাকে আদালতে হাজিরের জন্য সমন জারি করেন।  

সোমবার দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা প্রফেসর উজির আহম্মেদ খান বাদী হয়ে মামলাটি দায়ের করার পর সমন জারি করা হয়।
মামালার আইনজীবী অ্যাডভোকেট মোল্যা খবির উদ্দিন জানান, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কের একটি হোটেলে মতবিনিময়কালে হজ, হযরত মুহাম্মদ (সা.) তাবলিগ নিয়ে কটূক্তি করেন।  

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় মুক্তিযোদ্ধা প্রফেসর উজির আহম্মেদ খান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে সমন জারি করেন আদালত

No comments:

Post a Comment