Pages

Monday, November 10, 2014

সুরঞ্জিতের সভা বয়কট করলো সাংবাদিকরা

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের আলোচনা সভা বয়কট করেছে সাংবাদিকরা সোমবার সকাল ১১টায় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, দুপুর ১টা পর্যন্ত সভাস্থলে সুরঞ্জিত না উপস্থিত না হওয়ায় সাংবাদিকরা সভাটি বয়কট করেছে 

সোমবার সকালে রাজধানীর ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-তে বঙ্গবন্ধু একাডেমী আয়োজনেশহীদ নূর হোসেন দিবস চলমান রাজনীতিশীর্ষক সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো

আলোচনা সভা উপলক্ষে সকাল ১১টা থেকে সংবাদকর্মীরা আইডিইবি মিলনায়তনে জড়ো হন দুপুর সোয়া ১টা পর্যন্ত সংবাদকর্মীরা অপেক্ষা করলেও সুরঞ্জিতের দেখা মেলেনি

এদিকে, আয়োজকরা সুরঞ্জিতআসছেন, আসছেনবলে সাংবাদিকদের আশ্বস্ত করছিলেন দুপুর সোয়া ১টা পর্যন্ত অপেক্ষা করার পর সংবাদকর্মীরা রাগে-ক্ষোভে সভাস্থল ত্যাগ করেন  পরে সংবাদকর্মীরা একযোগে সুরঞ্জিতের সেনগুপ্তের আলোচনা সভাটি বয়কটের সিদ্ধান্ত নেয়

এরপর দুপুর ১টা ২৫ মিনিটে সুরঞ্জিত সেনগুপ্ত সভাস্থলে এলেও বিটিভি ছাড়া কোনো মিড়িয়ার সংবাদকর্মীকে সংবাদ সংগ্রহ করতে দেখা যায়নি

No comments:

Post a Comment