Pages

Monday, November 10, 2014

বিয়ের পর ওজন কমাতে করণীয় কি কি

বিয়ের পর দেখা যায় স্বামী-স্ত্রী দুজনেরই ওজনটা অযথায় বেড়ে চলে তবে এক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতিতে বেশি পড়েন স্ত্রী কিন্তু হঠাৎ করে কেন আপনার ওজন বেড়ে গেল তা কি ভেবে দেখেছেন?

বিয়ের পর মেয়েদের বদলে যায় পুরানো খাদ্যাভ্যাস, খাবার সময়সীমা পরিমাণ একটি নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেয়া, নতুন পরিবারের সবাইকে খুশি করে চলা, নতুন অভ্যাসে নিজেকে গড়ে তোলা সব মিলিয়ে একরকমের অনিয়মের কারণে কখন যে ওজন বেড়ে যায় তা টের পাওয়া খুব মুশকিল আর এই জন্য দিনে দিনে কেমন যেন অদ্ভুত হয়ে যাচ্ছেন আপনি

তাই জেনে নিন বিয়ের পর ওজন নিয়ন্ত্রণে রাখার কিছু সহজ উপায় কেবল মেয়েরা নয়, নারী-পুরুষ উভয়ই এই নিয়ম মেনে নিয়ন্ত্রণ করতে পারবেন নিজের ওজন:

. নিজের খাবারের সময় খুব বেশি বদলে দেবেন না দুই বেলার খাবারের খাওয়ার মধ্যে যেন খুব বেশি তফাত না হয় সেদিকে খেয়াল রাখুন মনে রাখবেন অনিয়মেই ওজন বাড়ে 

. হানিমুনে গেলে খুব বেশি ফাস্টফুড না খেয়ে পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন যেমন পোলাও, বিরিয়ানি না খেয়ে গ্রিল করা চিকেন বা মাছ খেতে পারেন আর খাবারের তালিকায় স্যালাড যেন অবশ্যই থাকে আর মিষ্টি জাতীয় খাবার যেমন কেক, পেস্ট্রি খাওয়া একেবারে এড়িয়ে চলুন ফ্রুট স্যালাড আর ফলের রস খেতে পারেন 

. ডাক্তারের পরামর্শ নিয়ে রোজ নিয়ম করে ভিটামিন বি জাতীয় ওষুধ খেতে পারেন নতুন পরিবেশে, নতুন লোকজন, নতুন দায়িত্ব নেওয়ার জন্য প্রয়োজনীয় এনার্জি জোগাবে এই ভিটামিন বি 

. শরীরে ক্যালসিয়ামের অভাবে মোটা হয়ে যাওয়ার প্রবনতা দেখা দেয় তাই চা, কফি কোল্ড ড্রিঙ্কস খাওয়া কম করুন আর রাতে শুতে যাবার আগে এক গ্লাস দুধ খাবার খাবেন, কারণ দুধ হল ক্যালসিয়ামের সব চাইতে বড় উৎস 

. নতুন পরিবারে গেলেও নিজের ব্যায়ামের রুটিনটা বদলাবেন না যতই ব্যস্ত থাকুন না কেন দিনে অন্তত আধ ঘণ্টা শরীর চর্চা করুন খুব অসুবিধা হলে নিজের ঘরের দরজা বন্ধ করে কিছু ফ্রি হ্যান্ড ব্যায়াম করতে পারেন 


. জন্ম নিয়ন্ত্রণের জন্য মহিলারা পিলের ওপর ভরসা করবেন না বেছে নিন অন্য কোন পদ্ধতি পিল আপনার শরীরে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখায় তার মধ্যে প্রধান হল অকারণে ওজন বৃদ্ধি  বিয়ে মানব জীবনের গতিপথকে পরিবর্তন করে দেয় তবুও পরিবর্তনটি ইতিবাচক দিকে যাচ্ছে কিনা তা নিয়ে আপনাকেই ভাবতে হবে

No comments:

Post a Comment