৮ নভেম্বর সন্ধ্যাটা
জীবনের সবচেয়ে স্মরণীয়
সন্ধ্যা হয়ে থাকলো নাদিয়ার জন্য। কারণ এই শীত শীত সন্ধ্যায় তার মাথায় ওঠে যায় লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার সেরা মুকুটটি। উপস্থাপক তার নামটি ঘোষণা করার আগ পর্যন্তও তিনি জানতেন না তিনিই হবেন লাক্স চ্যানেল
আই সুপার স্টার প্রতিযোগিতার ২০১৪ সালের বিজয়ী।
গত তিন মাস ধরে যে সুন্দরের
লড়াই করে এসেছিলেন
আজ পেলেন তার পুরস্কার। এ বছরের নির্বাচিত ‘ফেস অব লাক্স’-এর মুকুট ছাড়াও পুরস্কার হিসেবে এই সুন্দরীকে দেওয়া হয়েছে একটি নতুন গাড়ি।
প্রথম রানার আপ হয়েছেন নাজিফা দ্বিতীয়
রানারআপ হয়েছেন নীলা।

No comments:
Post a Comment