Pages

Sunday, November 9, 2014

জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ৪ শিক্ষক কারাগারে

কুষ্টিয়ার খোকসা উপজেলায় জেএসসি পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্নপত্র বাইরে নিয়ে যাওয়ার অভিযোগে শিক্ষককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

রোববার সকালে খোকসা উপজেলার শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে ঘটনা ঘটে  কারাদণ্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন- আফিল উদ্দিন, দেব কুমার ঘোষাল, সরোয়ার হোসেন বিশ্বনাথ দাস 

কারাদণ্ডপ্রাপ্ত শিক্ষক আফিল উদ্দিন, দেব কুমার ঘোষাল সরোয়ার হোসেন শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বিশ্বনাথ ঘোষ আমবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক 

খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খান সাংবাদিকদের জানান, জেএসসি গণিত পরীক্ষা চলাকালীন সময়ে খোকসার শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ে গণিত পরীক্ষার প্রশ্নপত্র বাইরে নিয়ে যায় শিক্ষকরা এসময় পুলিশ তাদের আটক করে  পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে বছর করে কারাদণ্ড এবং হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড প্রদান করে 

এদিকে শিক্ষারমানকে সমন্বত রাখতে এবং জেলায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে জেলা প্রশাসনসহ শিক্ষা সংশ্লিষ্টদের এই প্রচেষ্টা অব্যহত থাকবে বলে জানান, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুজিব-উল ফেরদৌস

No comments:

Post a Comment