পার্বত্য রাঙামাটিতে তিন বন কর্মকর্তা অপহরণের পর তাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে সংগঠন পার্বত্য যুব ফ্রন্ট।
হরতাল সমর্থনে বুধবার সন্ধ্যায় রাঙামাটি শহরে পার্বত্য যুব ফ্রন্ট বিক্ষোভ-মিছিল করেছে।
বাঙালি এ ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শাহাজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, অপহৃত বন কর্মকর্তার মুক্তির দাবিতে জেলায় সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হরতাল পালিত হবে। তবে, জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের বহনকারী যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান যুব ফ্রন্টের ওই নেতা।
গত বৃহস্পতিবার রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলীর খারিকাবা এলাকা থেকে একদল দুর্বৃত্ত পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক ফরিদ মিয়া, রেঞ্জ কর্মকর্তা রবিউল হোসেন ও বন কর্মকর্তা বিবর্তন চাকমাকে অপহরণ করে।
এ ঘটনায় শনিবার লংগদু থানায় একটি সাধারণ ডায়েরি করেছে বন বিভাগ।

No comments:
Post a Comment