Pages

Saturday, November 15, 2014

সোমবার সিলেটে হরতাল

সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া হত্যা মামলায় নুতন করে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে আসামি করার প্রতিবাদে সোমবার সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে আমরা সিলেটবাসী নামে স্থানীয় একটি সংগঠন

শনিবার বিকেলে সিলেট কোর্ট পয়েন্টেআমরা সিলেটবাসী জনসভায় হরতালের ঘোষণা দেন জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক 

আব্দুর রাজ্জাক বলেন, ষড়যন্ত্রমূলকভাবে কিবরিয়া হত্যার সম্পূরক চার্জশীটে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে 

এর প্রতিবাদে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানগরীসহ সিলেটের সবকটি থানায় সর্বাত্মক হরতাল পালন করা হবে

আরফিুল হক চৌধুরীর রাজনৈতিক দল বিএনপিও ওই দিন হরতাল করবে এবং হরতালকে সমর্থন দিয়ে রাজপথে থাকবে  আর আগে কিবরিয়া হত্যা মামলার চার্জশীট থেকে আরিফুল হক চৌধুরীর নাম প্রত্যাহারের দাবিতে আমরা সিলেটবাসীর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিল কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্রায় গিয়ে শেষ হয় 


উল্লেখ্য, গত বৃহস্পতিবার হবিগঞ্জ সদর বিচারিক হাকিমের আদালতে খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীসহ নতুন ১১ জনকে যুক্ত করে কিবরিয়া হত্যা মামলায় তৃতীয় দফা সম্পূরক অভিযোগপত্র জমা দেন সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল

No comments:

Post a Comment