আজব দুনিয়ায় প্রতিদিনই বিছু বিস্ময়কর ঘটনা ঘটে। আবার মানুষ কখনোবা এমন কিছু করেন, যা দেখে বা জেনে অন্যেরা রীতিমতো অবাক হন। এমনই এক কাণ্ড ঘটিয়েছেন চীনের একজন ফ্যাশন ডিজাইনার।
সম্প্রতি ওই ডিজাইনার এমন এক অন্তর্বাস তৈরি করেছেন তা রীতিমতো চমকপ্রদ। তিন কেজি ওজনের ওই অন্তর্বাসের পুরোটাই তৈরি হয়েছে সোনা দিয়ে। সম্প্রতি ওই অন্তর্বাস পরেই র্যাম্প মাতালেন চীনের তিন মডেল।
আপনি হয়তো ভেবছেন যাহোক আমিও একটি কিনে নিবো। কিন্তু সুযোগ এখনই পাবেন না। কারণ আপাতত এই সোনার অন্তর্বাস বাজারজাত করা হচ্ছে না।
অন্যসব বাদ দিয়ে সোনা দিয়ে অন্তর্বাস নির্মাণের পরিকল্পনা কেন? র্যাম্প শো’র পর ডিজাইনারের ভাষ্য, এর আগে বিভিন্ন জিনিস দিয়ে অন্তর্বাস তৈরি হলেও তা তেমন জনপ্রিয় হয়নি। তাই মহিলাদের পছন্দ, এমন কিছু দিয়ে তিনি অন্তর্বাস তৈরির পরিকল্পনা শুরু করেন। এই চিন্তা থেকেই তার মাথায় আসে সোনার বিষয়টি।
অন্তর্বাসটির নিখুঁত ডিজাইন তৈরি করতে বেশ কয়েক মাস লেগেছে ওই চীনা ডিজাইনারের। এরপর শুরু হয় অন্তর্বাস নির্মাণ প্রক্রিয়া। অন্তর্বাসটি তৈরিতে খরচ হয়েছে প্রায় পাঁচ লাখ পাউন্ড। যা বাংলাদেশী টাকায় প্রায় ৬০ লাখ টাকা। পুরো সোনা দিয়ে তৈরি হওয়ায় এ অন্তর্বাসটি মধ্যবিত্তদের নাগালের বাইরে।
এরআগে ভারতে চার কেজি ওজনের একটি সোনার শার্ট পড়ে জন্মদিনে হেটেছেন ন্যাশনাল কংগ্রেস পার্টির সদস্য পঙ্কজ পারেখ। পারেখের সোনার জামার দাম প্রায় ১.৩০ কোটি টাকা।
(ইন্টারনেট)

No comments:
Post a Comment