Pages

Monday, November 10, 2014

এসএসসির ফরম পূরণে বাড়তি ফি আদায় বন্ধের নির্দেশ

এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগ মুহুর্তে ফরম পূরণ বাবদ অতিরিক্ত ফি আদায় বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

একই সঙ্গে এই অতিরিক্ত ফি আদায় করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত সোমবার বিচারপতি কাজী রেজাউল হক বিচারপতি আবু তাহের মো সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন

উল্লেখ্য, দৈনিক যুগান্তর পত্রিকায়আট গুন বাড়তি ফি আদায় শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি নজরে নিয়ে আদালত আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া  আগামী ১০ ডিসেম্বর পত্রিকার প্রতিবেদককে তার প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে পাশাপাশি বাড়তি ফি আদায় বন্ধে কি পদক্ষেপ নেয়া হয়েছে তার অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বোর্ড চেয়ারম্যানদেরকে বলা হয়েছে  ছাড়া আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে 

সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাজধানীর উত্তরা ফায়দাবাদের দ্য চাইল্ড ল্যাবরেটরি স্কুলের ছাত্রী মাহফুজার কাছে স্কুল কর্তৃপক্ষ ফরম পূরণ বাবদ চেয়েছে ১১ হাজার টাকা কিন্তু তাদের অসচ্ছল পরিবারের পক্ষে এই অর্থসংস্থান সম্ভব নয় তাই নালিশ জানাতে এসেছে বোর্ডের চেয়ারম্যানের কাছে  ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি সর্বোচ্চ এক হাজার ৪০০ টাকা কিন্তু এর বাইরেও বড় অংকের ফি আদায় করায় শিক্ষার্থী অভিভাবকরা ক্ষুব্ধ অনেকে অভিযোগ করেছেন, চাহিদা মতো অর্থ না দিতে চাইলে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে অশোভন আচরণ করছেন তারা এর প্রতিকার চান 

রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, ফরম পূরণের টাকার সঙ্গে তিন মাসের বেতন, সেশন, কোচিং, মডেল টেস্ট ফি ইত্যাদি মিলিয়ে মণিপুর হাই স্কুলে সাড়ে নয় হাজার টাকা, মিরপুর জান্নাত একাডেমি হাইস্কুলে সাত হাজার ৭০০, আলিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে আট হাজার ৯০০, ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সাড়ে চার হাজার টাকা, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে পাঁচ হাজার, খিলগাঁও ন্যাশনাল আইডিয়াল হাইস্কুলে পাঁচ হাজার ৯০০, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে পাঁচ হাজার, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে চার হাজার ৭৯০, রেসিডেনসিয়াল মডেল কলেজে ছয় হাজার ৬৫২, রামপুরা একরামুন্নেসা বালিকা বিদ্যালয়ে ছয় হাজার ৫০০, মগবাজার নজরুল শিক্ষালয়ে আট হাজার, বাসাবোর কদমতলা স্কুল অ্যান্ড কলেজে নয় হাজার, সদরঘাটের পোগোজ স্কুলে ছয় হাজার, হাটখোলার মিতালী বিদ্যাপীঠ স্কুলে সাড়ে ছয় হাজার, আদর্শ উচ্চ বিদ্যালয়ে আট হাজার, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ছয় হাজার ৭০০, রামপুরা একরামুন্নেসা বালিকা বিদ্যালয়ে ছয় হাজার ৫০০ টাকা নেয়া হচ্ছে  



এর বাইরে এসব স্কুলের পরীক্ষার্থীরা ফরম পূরণ বাবদ বিভাগ ভেদে এক হাজার ৫৮০ থেকে সর্বোচ্চ এক হাজার ৬৭০ টাকা বাড়তি দিচ্ছে

No comments:

Post a Comment