Pages

Friday, November 7, 2014

কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান জাতিসংঘের

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মুহাম্মাদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশন
গতকাল রাতে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনের পক্ষে দুজন মানবাধিকার বিশেষজ্ঞ জেনেভা থেকে বিবৃতি পাঠান
তারা হলেন, জাতিসংঘের এক্সিকিউশন-বিষয়ক স্পেশাল রিপোটিয়ার ক্রিস্টফ হেইন্স এবং বিচারক আইনজীবীদের স্বাধীনতাবিষয়ক স্পেশাল রিপোটিয়ার গ্যাব্রিয়েলা নাউল
এছাড়াও গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা ইউএনবির এক খবরে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতা যথাযথ প্রক্রিয়া নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের এই বিশেষজ্ঞরা
প্রসঙ্গত, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন আপিল বিভাগ

গত সোমবার সকাল ৯টা ১০ মিনিটে বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ বিচারপতির মতামতের ভিত্তিতে রায় ঘোষণা করেন

No comments:

Post a Comment