চাঁদপুর সদরের বাবুরহাট ছৈয়াল বাড়ি এলাকায় ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাকিব হোসেন (২২) নামে ড্যাফোডিল ইউনির্ভাসিটির এক ছাত্র নিহত হয়েছেন।
জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাকিব চাঁদপুর পৌরসভার বাবুরহাট এলাকার আনোয়ার হোসেন খানের ছেলে ও ঢাকার ড্যাফোডিল ইউনির্ভাসিটির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাকিব বাবার পালসার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। মোটরসাইকেল নিয়ে তিনি চাঁদপুর মতলব রোডের ছৈয়াল বাড়ি এলাকায় গেলে একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে রাকিব ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেন।

No comments:
Post a Comment