ত্বকের রঙ আরও একটু ফর্সা কমবেশি আমরা কে না চাই। কিন্তু ফর্সা তো দূরে থাক, রোজ রোদে পুড়ে আরও যেন কালো হয়ে যায় গায়ের রঙ। তাই ত্বকের রঙ ফর্সা করতে চাইলে রোজ সকালে ছোট্ট একটি রুটিন মেনে চলুন।
নিয়মিত এসব মেনে চললে আপনার গায়ের রঙটা হয়ে উঠবে উজ্জ্বল ও প্রাণবন্ত। ১ মাস টানা মেনে চললে দারুণ উজ্জ্বল আর ফর্সা হয়ে উঠবে আপনার রঙ। উপকরণ ৪ টেবিল চামচ বেসন, ২ টেবিল চামচ দুধের গুঁড়ো, ১ টেবিল চামচ তরল দুধ, ২ টেবিল চামচ লেবুর রস, ১/২ টেবিল চামচ আমণ্ড গুঁড়ো, ১/২ চায়ের চামচ হলুদ গুঁড়ো, কয়েক ফোঁটা অলিভ অয়েল, কয়েক ফোঁটা গোলাপ জল।
প্রস্তুত প্রণালী ও ব্যবহার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেশান ও ফেস প্যাক হিসেবে মুখে ও গলায় লাগান। লাগানোর সময় হালকাভাবে মাসাজ করে নিন এবং প্যাকটি পরিষ্কার করার সময়ও আলতো করে মাসাজ করে তুলুন। এই উপটানটির নিয়মিত ব্যবহার আপনার ত্বককে করবে উজ্জ্বল, মসৃণ ও লাবণ্যময়।
এছাড়া ফেস মাস্ক ব্যবহার করবেন। একটি টমেটো মাঝ থেকে কেটে দুভাগ করে ভেতরের পাল্প বের করে নিন। এর সাথে দিন আধা চামচ লেবুর রস, ১ টেবিল চামচ কাঁচা দুধ, সামান্য মধু। ১ টেবিল চামচ শসার রসও দিতে পারেন। লেবু ও টমেটো ন্যাচারাল ব্লিচ হিসাবে কাজ করবে, দুধ যোগাবে ময়েশ্চার, মধু দূর করবে ব্যাকটেরিয়ার আক্রমণ আর শসা কমাবে অতিরিক্ত তেল।
এই ফেস মাস্কটি মুখে ও গলায়-হাতে কিংবা অন্যান্য জায়গায় মাখুন। ২০ থেকে ৩০ মিনিট রাখুন। রেখে ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে। মুখ মুছে হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। বাইরে যাওয়ার প্রয়োজন থাকলে অবশসই সানস্ক্রিন ক্রিম মাখুন।ক

No comments:
Post a Comment