Pages

Friday, October 31, 2014

ইবোলা ভাইরাসে আক্রান্ত যা যা করবেন

ইবোলা উপদ্রুত কোনো দেশ থেকে দেশে প্রবেশকারী ব্যক্তিদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ জরুরি|

প্রতিদিন দুই বেলা ডিজিটাল থার্মোমিটারে রোগীকে নিজ শরীরের তাপমাত্রা যাচাই করতে হবে|
শরীরের তাপমাত্রা ১০০ দশমিক ডিগ্রি ফারেনহাইট (৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা আরও বেশি হলে জরুরি স্বাস্থ্য বিভাগে যোগাযোগ করতে হবে|
সংক্রমণের দুই থেকে ২১ দিনের মধ্যে রোগীর শরীরে যেসব উপসর্গ দেখা যায়:

* জ্বর
* মাথাব্যথা
* ডায়রিয়া
* বমি
* পাকস্থলীতে ব্যথা



* অজ্ঞাত কারণে রক্তপাত বা কালশিটে পড়া
* মাংসপেশিতে ব্যথা

তিন সপ্তাহ ধরে স্থায়ী জ্বর, মাথাব্যথা শরীরব্যথার ব্যাপারে রোগীদের সতর্ক থাকতে হবে||
ইবোলার সংক্রমণ বন্ধ করতে হলে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত শনাক্ত পরীক্ষা করা জরুরি|||
আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখতে হবে। সংস্পর্শে আসা ব্যক্তিদের তিন সপ্তাহ পর্যবেক্ষণ করতে হবে। 
স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হবে। বন্য প্রাণীর মাংস খাওয়া থেকে সম্ভাব্য আক্রান্তদের বিরত থাকতে হবে| তাই সবাইকে সচেতন হবার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। 

No comments:

Post a Comment